আমরা বিশ্বাস করি আপনার ব্যক্তিগত তথ্য কেবলমাত্র আপনারই। iOS এর জন্য ফায়ারফক্স বিভিন্ন বৈশিষ্ট্যে ভরপুর যা একে এভাবে রাখতে সাহায্য করে।
এক ট্যাপেই আপনার ব্রাউজিং ইতিহাস, পাসওয়ার্ড এবং আরও অনেক কিছু মুছে ফেলুন। আপনার যখন ইচ্ছা তখনি ব্যক্তিগত ডাটা নির্বাচন করে মুছে ফেলতে পারবেন।
কিভাবে আপনার ইতিহাস পরিষ্কার করবেন তা জানুনসক্রিয় করা থাকলে, iOS এর জন্য ফায়ারফক্স কুকি গ্রহন করে না, এবং কোন পাসওয়ার্ড অথবা কোন সাইটে আপনি ঢুকেছিলেন সেটাও মনে রাখে না।
ব্যক্তিগত ব্রাউজিং সম্পর্কে আরও জানুন